রেস্টুরেন্টসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা

কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা

কমলগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে রেস্টুরেন্টসহ তিনটি ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার শমশেরনগর বাজারের তিন প্রতিষ্ঠান থেকে ৮ হাজার ৮০০ টাকা জরিমানা আদায় করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিনের নেতৃত্বে তদারকি অভিযানে রাস্তার পাশে খোলা অবস্থায় খাবার রেখে বিক্রি, একই ফ্রিজে কাঁচা ও রান্না করা খাদ্যপণ্য সংরক্ষণ, সেবার মূল্য তালিকা না রাখা, অধিক দামে কৃষকের কাছে সার বিক্রি করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে ঐ জরিমানা করা হয়।