আশুলিয়ায় পাঁচ মাদক ব্যবসায়ী আটক

ইত্তেফাক রিপোর্ট

সাভারের আশুলিয়া থেকে বিয়ার, মদ ও গাঁজাসহ পাঁচ মাদক বিক্রেতাকে আটক করেছে র্যাব। সোমবার রাতে তাদের আটক করা হয়। গতকাল দুপুরে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৪-এর সহকারী পুলিশ সুপার জিয়াউর রহমান চৌধুরী। আটককৃতরা হলো নাজমুল হাসান, অনিক সরকার, মো. সোহাগ, ফজলে রাব্বী  ও আসাদ আলী। আটককৃতদের কাছ থেকে ৬০ ক্যান বিয়ার, সাত বোতল বিদেশি মদ, এক কেজি গাঁজা ও মোবাইল ফোনের ১০টি সিমকার্ড জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানিয়েছে, দীর্ঘ দিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে তারা আশুলিয়া এলাকায় ডিলার ও খুচরা বিক্রেতাদের কাছে বিক্রি করে আসছিল। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।