জ্ঞাত আয়বহির্ভূত অর্জন

খুলনায় কাস্টমস কর্মচারীর ১৩ বছরের জেল

আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় কাস্টম হাউজের কর্মচারী রাফেজা বেগম ওরফে নাজমা হায়দার রাফিজাকে ১৩ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ১ কোটি ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার খুলনা বিভাগীয় বিশেষ আদালতের বিচারক জিয়া হায়দার এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণাকালে রাফেজা বেগম আদালতে উপস্থিত ছিলেন। রাফেজা বেগম চট্টগ্রাম কাস্টম হাউজে কর্মরত ছিলেন। তার বাড়ি খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানা এলাকায়।

দুদক সূত্র জানায়, ২০১৫ সালের ২৯ এপ্রিল তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে দুদকের কর্মকর্তা মোশারফ হোসেন বাদী হয়ে সোনাডাঙ্গা থানায় মামলা করেন। মামলা তদন্ত করেন দুদকের আরেক কর্মকর্তা শামীম ইকবাল। রাফেজা বেগমের স্বামী এম এম জাহাঙ্গীর আলমও কাস্টম হাউজে কর্মরত। তার বিরুদ্ধেও দুদকের মামলা রয়েছে।