আফগানিস্তানের বামিয়ান শহরে জোড়া বোমা হামলায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ৫০ জন।
আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিখ আরিয়ান জানান, মঙ্গলবার সকালের ব্যস্ত সময়ে একটি মার্কেটে দুটি বোমার বিস্ফোরণ ঘটে।
পুলিশ সূত্রের বরাত দিয়ে আফগানিস্তানের তোলো নিউজ জানিয়েছে, মার্কেটের একটি রাস্তার পাশে ওই বোমা পেতে রাখা হয়েছিল। নিহতদের মধ্যে শিশুসহ ১৫ জন বেসামরিক নাগরিক। এছাড়া, দুই ট্রাফিক পুলিশ নিহত হয়েছেন।
এখন পর্যন্ত এই হামলার দায় কেউ স্বীকার করেনি।
উল্লেখ্য, বামিয়ান শহরে বেশিরভাগই শিয়া হাজারা মুসলিম সম্প্রদায়ের মানুষের বসবাস।
ইত্তেফাক/এসআর