শীত আসন্ন। এ কারণে কভিড-১৯ এখন বর্ধিষ্ণু। এজন্য চাই বিশেষ সচেতনতা। সচেতনতার বিকল্প কিছু নেই। একজন নাগরিকের দায়িত্ব হলো সরকারের নিয়ম ভঙ্গ না করা, এটা আমাদের প্রত্যেকের কর্তব্য এবং নাগরিক দায়িত্বও বটে। যেহেতু করোনার ভ্যাকসিন তৈরি প্রক্রিয়াধীন, সেহেতু আমাদের উচিত হবে করোনার ব্যাপারে সচেতন হওয়া। কিন্তু অনেকেই সরকার ঘোষিত নিয়ম-কানুন না মেনে নিজ ইচ্ছেমতো মাস্কবিহীন চলাফেরা করে। করোনার আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। শীতে বিশেষ করে বৃদ্ধ এবং শিশুদের ব্যাপারে বেশি সচেতন হতে হবে। তাদের বেশি বেশি ভিটামিনযুক্ত স্বাস্থ্যকর খাবার খাওয়াতে হবে, যাতে তাদের রোগ প্রতিরোগ ক্ষমতা বাড়ে। এমনকি ঠান্ডাজনিত অসুখ থেকে রক্ষার জন্য বেশি যত্নে রাখতে হবে। আমরা সচেতন হলেই দেশ হবে করোনামুক্ত।
মো. আল-আমিন
বাংলা বিভাগ, ঢাকা কলেজ