চকবাজারে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিক নিহত

ইত্তেফাক রিপোর্ট

পুরান ঢাকার চকবাজার থানা এলাকায় একটি নির্মাণাধীন মসজিদ ভবনে কাজ করার সময় একতলার ওপর থেকে পড়ে এক শ্রমিক নিহত হয়েছে। তার নাম বিল্লু। গতকাল বেলা সোয়া ১১টার দিকে এ ঘটনা ঘটে। সহকর্মী জামাল জানান, দুপুরের দিকে তারা নির্মাণাধীন ভবনে কাজ করছিলেন। এ সময় একতলা থেকে নিচে পড়ে গুরুতর আহত হয় বিল্লু। তাত্ক্ষণিক তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।