ভেঙে গেছে ব্রিজ ভোগান্তিতে মানুষ

রৌমারী (কুড়িগ্রাম) সংবাদদাতা

উপজেলার চরশৌলমারী বাজারের পশ্চিম পাশে খালের ওপর ব্রিজটি সাম্প্রতিক বন্যায় ভেঙে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। চরশৌলমারী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফরহাদ আলী, চরশৌলমারী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক খলিলুর রহমানসহ একাধিক ব্যক্তি জানান, ব্রিজটি ভেঙে যাওয়ায় ডিগ্রি কলেজ, মহাবিদ্যালয়, উচ্চবিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীসহ চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে ১২ গ্রামের মানুষকে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজিজুর রহমান জানান, ব্রিজটি নির্মাণের জন্য এলজিইডির কাছে প্রয়োজনীয় কাগজপত্র পাঠানো হয়েছে। এলজিইডির উপজেলা প্রকৌশলী মো. আব্দুল জলিল বলেন, কাগজপত্র দেখে ব্রিজটি নির্মাণের জন্য পদক্ষেপ নেওয়া হবে।