বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে নারী ও শিশু ধর্ষণ এবং সব ধরনের যৌন সহিংসতা বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে আমরাই পারি প্রতিরোধ জোট। বুধবার সকালে বাগেরহাট প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়। জেলা প্রশাসনসহ বেসরকারি বিভিন্ন উন্নয়ন সংস্থা এ কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে মানববন্ধনে অংশ নেয়। এ সময় বক্তব্য রাখেন, বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদ হাসান, জেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের উপপরিচালক হাসনা হেনা, আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোটের ফোকালপার্সন সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান অ্যাডভোকেট শরীফা খানম প্রমুখ।