চেয়ারম্যান পদে উপনির্বাচন
চৌমুহনী (নোয়াখালী) সংবাদদাতা
বেগমগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন আগামী ১০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। ২৪ নভেম্বর প্রতীক বরাদ্দের পরেই শুরু হয়েছে পুরোদমে প্রচার-প্রচারণা। প্রার্থীদের প্রচার-প্রচারণায় পুরো উপজেলা সরগরম হয়ে উঠেছে।
গত ২৭ সেপ্টেম্বর বেগমগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ওমর ফারুক বাদশা হূদরোগে আক্রান্ত হয়ে মারা যাওয়ার পর পদটি শূন্য হয়। ১০ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। ছয় জন মনোনয়নপত্র দাখিল করলেও ২৩ নভেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে দুই জন প্রত্যহার করলে প্রার্থী সংখ্যা চার জনে দাঁড়িয়েছে।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের মধ্যে প্রয়াত উপজেলা চেয়ারম্যান ওমর ফারুক বাদশার স্ত্রী শাহনাজ বেগম আওয়ামী লীগ প্রার্থী (নৌকা), জাতীয়তাবাদী যুবদলের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল আজীম সুমন (ধানের শীষ), জাসদ প্রার্থী মফিজুর রহমান (মশাল) এবং স্বতন্ত্র প্রার্থী যোবায়ের হোসেন (আনারস)।