ইত্তেফাক রিপোর্ট
আইন অনুযায়ী সম্মিলিতভাবে ৩০ শতাংশ শেয়ার ধারণে ব্যর্থ হলে কোম্পানির বোর্ড পুনর্গঠনের প্রস্তাবিত কর্মপরিকল্পনা চূড়ান্ত করেছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গতকাল বুধবার বিএসইসির ৭৫০তম সভায় চূড়ান্ত করা হয়েছে। বিএসইসির নির্বাহী পরিচালক (চলতি দায়িত্ব) ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। সূত্রমতে, আগামী ৩০ নভেম্বরের মধ্যে যেসব তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা ও পরিচালকরা আইন অনুযায়ী সম্মিলিতভাবে ৩০ শতাংশ শেয়ার ধারণে ব্যর্থ হবেন সেসব কোম্পানির বোর্ড পুনর্গঠনের লক্ষ্যে প্রস্তাবিত কর্মপরিকল্পনা বিএসইসির সভায় চূড়ান্ত করা হয়।