শেখ রাজিয়া নাসেরের জন্য খুলনা চেম্বারের দোয়া মাহফিল

খুলনা অফিস

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহোদর শহিদ শেখ আবু নাসেরের সহধর্মিণী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচি এবং শেখ হেলাল উদ্দীন এমপি, শেখ সালাহ উদ্দিন জুয়েল এমপি, যুবলীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য শেখ সোহেল উদ্দিন, খুলনা বিভাগীয় অভ্যন্তরীণ নৌ-পরিবহন মালিক গ্রুপের সহসভাপতি শেখ জালাল উদ্দিন রুবেল ও শেখ বেলাল উদ্দিন বাবুর মা এবং শেখ সারহান নাসের তন্ময় এমপির দাদি শেখ রাজিয়া নাসেরের আত্মার মাগফিরাত কামনায় খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে কোরআনখানি, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বাদ জোহর নগরীর খানজাহান নগর তা’লীমুল মিল্লাত রহমাতিয়া ফাযিল (ডিগ্রি) মাদ্রাসায় এই কোরআনখানি, দোয়া ও  মিলাদ মাহফিলের  আয়োজন করা হয়।

দোয়া মাহফিল অনুষ্ঠানে খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক; আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, শেখ রাজিয়া নাসেরের নিকট আত্মীয়স্বজন, খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানাসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, খুলনা বিভাগীয় অভ্যন্তরীণ নৌ-পরিবহন মালিক গ্রুপের নেতৃবৃন্দ, খুলনা চেম্বারের ঊর্ধ্বতন সহসভাপতি শেখ আসাদুর রহমান, সহসভাপতি সিদ্দিকুর রহমান বিশ্বাস বুলু, সহসভাপতি মো. মোস্তফা জেসান ভুট্টো, জেড এ মাহামুদ ডন, মফিদুল ইসলাম টুটুল, চৌধুরী মিনহাজ উজ জামানসহ মাদ্রাসার শিক্ষক, ছাত্র ও মুসল্লিগণ উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিল পরিচালনা করেন খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি কাজি আমিনুল হক। মোনাজাত পরিচালনা করেন তা’লিমুল মিল্লাত মাদ্রাসার প্রিন্সিপ্যাল এ এফ এম নাজমুস সউদ। এর আগে মাদ্রাসার ৫ শতাধিক এতিম শিক্ষার্থী পবিত্র কোরআন খতম করেন। উল্লেখ্য, গত ১৬ নভেম্বর শেখ রাজিয়া নাসের (৮৩) বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে ঢাকার অ্যাপোলো হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।