শোয়েব খান
দৈনিক পূর্বকোণের সাবেক সিনিয়র সহসম্পাদক, চট্টগ্রাম প্রেসক্লাব ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সিনিয়র সদস্য এস এম শোয়েব খান (৫৮) ইন্তেকাল করেছেন। গতকাল বুধবার তিনি চিকিত্সাধীন অবস্থায় নগরীর সিএসসিআর হাসপাতালে ইন্তেকাল করেন। তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যা রেখে গেছেন। শোয়েব খানের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।