ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা শাহজাহান মিয়া (মিঞা ভাই) ৭৬ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি .... রাজিউন)। মঙ্গলবার রাজধানী ঢাকার উত্তরার হাইকেয়ার হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি স্ত্রী, দুই ছেলে, তিন মেয়ে রেখে গেছেন। মরহুমের জানাজা বুধবার বাদ জোহর শহরের শেরপুর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। পরে তাকে উত্তর পৈরতলা পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।