করোনা: ৬ মাসে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড যুক্তরাষ্ট্রে

যুক্তরাষ্ট্রে নতুন করে করোনা সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বাড়ছে প্রতিনিয়তই। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে নতুন করে একদিনে প্রায় ২ হাজার ৪৩৯ জন মারা গেছেন।  যা গত ছয় মাসের মধ্যে সর্বোচ্চ।এমনটি জানিয়েছে যুক্তরাষ্ট্রের জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়। 

 বিশ্ববিদ্যালয়টির পরিসংখ্যান অনুযায়ী, দেশটিতে গত ২৪ ঘণ্টায়  নতুন করে প্রায় ২ লাখ করোনা রোগী শনাক্ত করা হয়েছে। যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা ২ লাখ ৬২ হাজার ৮০।

 আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের পরিসংখ্যান অনুযায়ী, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত  ১ কোটি ৩১ লাখ ৩৭ হাজার ৯৬২ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে । এর মধ্যে মারা গেছেন ২ লাখ ৬৮ হাজার ২১৯ জন।

ইত্তেফাক/এআর