বাগানবিলাস গুল্মজাতীয় বৃক্ষের ফুল। পৃথিবীতে সর্বমোট ১৮ প্রজাতির বাগানবিলাস রয়েছে। ফুলের রঙিন পাতাগুলো দেখতে অস্পষ্ট কাগজের মতো লাগে বলে আমাদের দেশে বোগেনভিলিয়ার গ্ল্যাব্রা জাতীয় প্রজাতিটি ‘কাগজ ফুল’ নামে বহুল পরিচিত। বৈচিত্র্যপূর্ণ রঙিন পাতা এই ফুলের চারপাশ ঘিরে থাকে। তিনটি পত্রমঞ্জুরীর মাঝখানে ফুটন্ত ফুলগুলো ছোট এবং সমান্তরাল প্রকৃতির। পাতাগুলো বেগুনি, নীলচে, হলুদ বা গাঢ় লাল রঙের হয়ে থাকে। বাড়ির সৌন্দর্য বাড়াতে বাগানবিলাস ফুলগাছ লাগানো হয়। এই গাছগুলো ২০-৩০ মিটার পর্যন্ত উঁচু হয়ে থাকে। বাগানবিলাস গাছ ১০০ ফুট লম্বাও হতে পারে।
উষ্ণ জলবায়ুপূর্ণ অধিকাংশ এলাকায় বাগানবিলাস সাজসজ্জার গাছ হিসাবে অত্যন্ত পরিচিত। বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড, চীন, তাইওয়ান, সাইপ্রাস, ভিয়েতনাম, অস্ট্রেলিয়া, ইথিওপিয়া, স্পেন, তুরস্ক, মধ্য আমেরিকা, মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাতের প্রভৃতি দেশে এ গাছ দেখা যায়। অনেক প্রজাতির বাগানবিলাস তাইওয়ানের পিং টুং কাউন্টি, মালয়েশিয়ার ইপোহ, ফিলিপাইনের তাগবিসরন, ক্যালিফোনিয়ার মেমারিয়াল, নাগুনা নিগুয়েল, স্যান ক্লিমেন্ট, চীনের ওয়াংডং প্রদেশের শেনজেন, হুইজো, ঝুহাই, জিয়াংমেন, ওকিনাওয়ার, নাহায় এবং সগুয়াম ও মাতুস দ্বীপপুঞ্জের রাষ্ট্রীয় প্রতীক।