শীত উপস্থিত

আমার মাথায় বুদ্ধি আছে, আমার অনেক জ্ঞান

বলব নাকি? পত্রিকাতে কেন মোড়াও ফ্যান!

রোদ দেখাতে ছাদে কেন পাঠাচ্ছ কম্বল!

চুলায় কেন করছ গরম গোসল করার জল!

 

ঠকঠকিয়ে ঠোকাঠুকি করছে কেন দাঁত!

দিনের চেয়ে দীর্ঘ কেন হচ্ছে রোজই রাত!

সকালবেলা ভাঙতে কেন চায় না শখের ঘুম!

রুম হিটারে গরম কেন করছ সকল রুম!

 

ব্যস্ত হয়ে খুঁজছ কেন জ্যাকেট, সোয়েটার!

বলছ কেন? কোথায় গেল হাতমোজা, মাফলার!

কিনবে বলে খুঁজছ কেন গালে মাখার ক্রিম!

কী আর কারণ! আশেপাশের বাতাস এখন হিম।

হিম যে কেন! সেটাও জানি, ঠান্ডালাগা শীত

হেমন্ত শেষ হওয়ার আগেই  হলো উপস্থিত!