কৈ মাছের প্রাণ

কৈ মাছ ডেকে বলে, এই শুন শিং

কোথা যাস লেজ নেড়ে শুধু টিংটিং

মাগুরের চলাফেরা কোথা কোলাহল

কুঁড়ো-ফিড খেয়ে খেয়ে বাড়বে কি বল?

 

মলা নেই ঢেলা নেই, নেই ছোট মাছ

ফিসারির পাল্লায় সব গেল আজ

আমাদের দেহে কী যে ঢুকিয়েছে তারা

গতরে যে বড়ো হই, নেই সেই সাড়া।

 

যাই না তো খালে-বিলে পাই না সে জল

কানকোতে নেই জোর করি কলকল

একদিন ছিল সে যে দল বেঁধে ঘুরে

হাওয়া খাই ডাঙায়, লাগে ফুরফুরে

 

কেটে, ধুতে তাও বাঁচি শক্ত এ জান

বলত যে লোকে তাই, কৈ মাছি প্রাণ।

অলংকরণ

ফাহমিদা ইসলাম

দশম শ্রেণি, তেজগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়