স্ট্যান্ডার্ড ব্যাংকের নতুন এএমডি

মো. তৌহিদুল আলম খান স্ট্যান্ডার্ড ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেছেন। ব্যাংকিং খাতে ২৭ বছরের অভিজ্ঞতাসম্পন্ন ব্যাংকার গত ২৪ নভেম্বর উক্ত পদে যোগদান করেন। স্ট্যান্ডার্ড ব্যাংকে যোগদানের পূর্বে তিনি প্রাইম ব্যাংক লিমিটেডে উপব্যবস্থাপনা পরিচালক পদে কর্মরত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্সে স্নাতকোত্তর সম্পন্ন করে তৌহিদুল আলম ১৯৯৩ সালে অগ্রণী ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে যোগদানের মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন। —প্রেস বিজ্ঞপ্তি