ক্যাপসন নিউজ

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) প্রাঙ্গণে মোটরবাইক শেড নির্মাণ করা হয়েছে। গতকাল তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এ শেডের উদ্বোধন করেন। এ সময় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ডিএমডি মো. শফিকুর রহমান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জালাল আহমেদ, ডিআরইউ সভাপতি রফিকুল ইসলাম আজাদ, রিয়াজ চৌধুরী উপস্থিত ছিলেন

০০০০

মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড ও নর্দান ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের (নেসকো) মধ্যে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষরিত হয়। মার্কেন্টাইল ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও নর্থ বেঙ্গল রিজিওনাল হেড এ এস এম জাকির হোসাইন এবং নর্দান ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের পক্ষে ডিজিএম (মানবসম্পদ ও প্রশাসন) এ বি এম ইমতিয়াজ উদ্দিন আহমেদ চুক্তিতে স্বাক্ষর করেন