১৩ ক্যাটাগরিতে ২৩ করপোরেট প্রতিষ্ঠানকে সর্বোত্তম বার্ষিক প্রতিবেদন-২০১৯-এর জন্য পুরস্কৃত করল দি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউনট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি)। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এই পুরস্কার বিজয়ীদের হাতে তুলে দেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্যসচিব ড. জাফর উদ্দীন ও আর্থিক প্রতিবেদন কাউন্সিল, বাংলাদেশের চেয়ারম্যান ড. মুহাম্মদ হামিদ উল্ল্যাহ ভুঁইয়া। বিভিন্ন ক্যাটাগরিতে ১৮ প্রতিষ্ঠানকে সার্টিফিকেট অব মেরিট প্রদান করে আইসিএবি। ব্যাংকিং খাত (প্রাইভেট) ব্র্যাক ব্যাংক লিমিটেড প্রথম, যৌথভাবে শাহ জালাল ইসলামি ব্যাংক লিমিটেড ও ব্যাংক এশিয়া লিমিটেড দ্বিতীয় এবং যৌথভাবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড ও মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড তৃতীয় পুরস্কার লাভ করে।
ফাইন্যান্সিয়াল সার্ভিসেস ক্যাটাগরিতে আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড প্রথম, আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড দ্বিতীয় ও লঙ্কাবাংলা ফাইন্যান্স লিমিটেড তৃতীয় পুরস্কার লাভ করে। ম্যানুফ্যাকচারিংয়ে প্রথম পুরস্কার লাভ করে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড, দ্বিতীয় হয়েছে ওরিয়ন ফার্মা লিমিটেড এবং সামিট পাওয়ার লিমিটেড তৃতীয় পুরস্কার লাভ করে। যোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি খাতে প্রথম হয়েছে গ্রামীণফোন লিমিটেড। ইনসিওরেন্সে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার লাভ করে যথাক্রমে গ্রিন ডেলটা ইনসিওরেন্স কোম্পানি লিমিটেড, প্রাইম ইনসিওরেন্স কোম্পানি লিমিটেড ও রিলায়েন্স ইনসিওরেন্স লিমিটেড।
পাবলিক সেক্টর এনটিটিজ-এ প্রথম পুরস্কার লাভ করে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)। এনজিও খাতে প্রথম পুরস্কার লাভ করে সাজিদা ফাউন্ডেশন, যৌথভাবে দ্বিতীয় পুরস্কার লাভ করে ঘাসফুল ও কোডেক এবং তৃতীয় পুরস্কার লাভ করে অ্যাকশন এইড বাংলাদেশ। সেবা খাতে ইউনাটেড হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড প্রথম পুরস্কার লাভ করে। কৃষিতে প্রথম হয়েছে গোল্ডেন হারভেস্ট অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড। সম্মানিত প্রতিবেদনে লঙ্কাবাংলা ফাইন্যান্স লিমিটেড প্রথম, আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড দ্বিতীয় এবং যৌথভাবে তৃতীয় পুরস্কার লাভ করে ব্যাংক এশিয়া লিমিটেড ও ব্র্যাক ব্যাংক লিমিটেড।
করপোরেট সুশাসনে যৌথভাবে প্রথম পুরস্কার লাভ করে আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড ও লঙ্কাবাংলা ফাইন্যান্স লিমিটেড, দ্বিতীয় পুরস্কার লাভ করে ব্যাংক এশিয়া লিমিটেড এবং যৌথভাবে তৃতীয় পুরস্কার লাভ করে ইসলামি ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও ব্র্যাক ব্যাংক লিমিটেড। এবছর ওভারঅল উইনার পুরস্কার লাভ করে আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আইসিএবির সভাপতি মুহাম্মদ ফারুক এফসিএ এবং রিভিউ কমিটি ফর পাবলিস্ট অ্যাকাউন্টন্স অ্যান্ড রিপোর্টসের চেয়ারম্যান মুহাম্মদ হুমায়ুন কবির এফসিএ।