যানবাহনে করোনা ভাইরাস সচেতনতায় প্রচারাভিযান

করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতামূলক কাজের অংশ হিসেবে বৃহস্পতিবার দিনব্যাপী নেত্রকোনা বাসস্ট্যান্ডসহ বিভিন্ন এলাকায় প্রচার অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সোহেল মাহমুদের নেতৃত্বে বাস, ট্রাক, অটো, সিএনজি এবং প্রাইভেটকারসহ বিভিন্ন যানবাহনে এই অভিযান পরিচালনা করা হয়। বাসে উঠে যাত্রীদের সচেতন করা ছাড়াও মাস্কবিহীন যাত্রীদের মধ্যে মাস্ক বিতরণ করা হয়। এছাড়া বেশ কয়েকটি বাসে মাস্ক না পরা যাত্রীদের জরিমানাও করা হয়। এ সময় এনডিসি রেজাউল ইসলাম এবং বিআরটিএর সহকারী পরিচালক প্রকৌশলী মো. মোবারক হোসেন উপস্থিত ছিলেন।