জাতীয় সংসদের কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও নকলা-নালিতাবাড়ী আসনের এমপি বেগম মতিয়া চৌধুরী বলেছেন, করোনার দুর্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের কারণে বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থায় এর তেমন কোনো প্রভাব পড়েনি। বৃহস্পতিবার দিনব্যাপী নকলা উপজেলার বিভিন্ন ইউনিয়নে শিক্ষার্থীদের মধ্যে সোলার ও মসজিদ মন্দিরে আর্থিক অনুদান বিতরণ উপলক্ষ্যে আলোচনাসভায় তিনি এ কথা বলেন। এ সময় পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, ইউএনও জাহিদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার বিল্লাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ প্রমুখ উপস্থিত ছিলেন।