নাটোরে ইয়াবাসহ যুবক আটক

নাটোরে ২৮৪ পিস ইয়াবাসহ কামরুল শেখ (৩২) নামে এক যুবককে আটক করেছে র্যাব-৫। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে শহরের স্টেশন বাজারের ফ্রেন্ডস ফিলিং স্টেশন এলাকা থেকে আটক করা হয়। সে সিংড়া উপজেলার ইন্দ্রাসন গ্রামের রফিক শেখের ছেলে। র্যাব-৫, রাজশাহী সিপিসি-২ নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার এএসপি মাসুদ রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবাসহ তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে এই ইয়াবা সংরক্ষণ এবং বিক্রয়ের কথা স্বীকার করেছে। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর নাটোর সদর থানায় হস্তান্তর করা হয়।