লোহাগড়ার চাচই গ্রামে এক গৃহবধূকে ধর্ষণের পর জোরপূর্বক গর্ভপাত করানোর ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। ধর্ষণের শিকার গৃহবধূ বাদী হয়ে বৃহস্পতিবার সকালে লোহাগড়া থানায় বিল্লাল শেখকে প্রধান আসামি করে অজ্ঞাত তিন-চার জনের নামে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি দায়ের করেন। মামলা দায়েরের পর প্রধান আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। ঐ গৃহবধূ লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। লোহাগড়া থানার ওসি সৈয়দ আশিকুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।