মীর্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত উপজেলা সদরের সুবিদখালী বন্দরে ইসলামিয়া ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে সিলগালা করে দিয়েছে। বুধবার বিকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রায়হান উজ্জামানের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। মীর্জাগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রায়হান উজ্জামান বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মানুসারে বৈধ কাগজপত্র ও জনবল না থাকায় প্রতিষ্ঠানটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।