কিশোরগঞ্জে বৃহস্পতিবার ট্রাক্টরের ফলায় জড়িয়ে ছিন্নভিন্ন হয়ে নিজ ফসলি জমিতে মৃত্যু হলো এক কৃষকের। নিহতের নাম আব্দুর রহিম (৪৪)। তিনি উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের টেপারহাট গ্রামের মৃত সমসের আলীর ছেলে। কিশোরগঞ্জ থানার ওসি আব্দুল আউয়াল জানান, ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছি। টাক্টরের চালক পালিয়ে গেছে। তাকে আটকের চেষ্টা করা হচ্ছে।