নিরাপদ অভিবাসন, টেকসই পুনরেকত্রীকরণ এবং রেমিট্যান্স ব্যবস্থাপনাসহ প্রয়োজনীয় সব তথ্যসেবা প্রদানে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) ‘বিদেশযাত্রা’ নামে একটি অনলাইন প্ল্যাটফরম তৈরি করেছে। ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে পরিচালিত প্রত্যাশা প্রকল্পের আওতায় এই প্ল্যাটফরমটি তৈরি করা হয়। গতকাল এক অনলাইন অনুষ্ঠানে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুস সালেহীন এই প্ল্যাটফরমটি উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইওএম বাংলাদেশের মিশনপ্রধান গিওর গিগিগাওরিসহ অভিবাসন খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা। মোবাইল অ্যাপ্লিকেশন এবং ওয়েবসাইট (https://bdeshjaatra.com/) প্ল্যাটফরম তৈরিতে কারিগরি সহায়তা করেছে বিডিজবস।