স্থগিত হওয়া বাংলাদেশ বার কাউন্সিলের অ্যাডভোকেটশিপ তালিকাভুক্তির এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষার জন্য ১৯ ডিসেম্বর দিন নির্ধারণ করা হয়েছে। বুধবার এ বিষয়ে এক জরুরি নোটিশ জারি করেছে আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বার কাউন্সিল।
বার কাউন্সিলের সচিব (সিনিয়র জেলা ও দায়রা জজ) মো. রফিকুল ইসলাম স্বাক্ষরিত ঐ নোটিশে বলা হয়, ২৬ সেপ্টেম্বরের স্থগিতকৃত এনরোলমেন্ট লিখিত পরীক্ষা আগামী ১৯ ডিসেম্বর সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকা শহরের বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হবে।