সদরপুরে এমপি নিক্সন চৌধুরীর স্কুল ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন

ফরিদপুরের সদরপুর উপজেলার আকোটেরচর ইউনিয়নের হাট নারিকেল বাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গতকাল বৃহস্পতিবার বিকেলে নতুন স্কুল ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বরাদ্দে প্রায় ৮৩ লাখ টাকা ব্যয়ে উক্ত ভবন নির্মাণ হচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান, চেয়ারবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।