চট্টগ্রামে কর্ণফুলী নদী থেকে বিপুল পরিমাণ জাটকা জব্দ

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে অভিযান পরিচালনা করে ২ মেট্রিক টন জাটকা ইলিশ জব্দ ও দুই ব্যক্তিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার এ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক।

ম্যাজিস্ট্রেট উমর ফারুক ইত্তেফাককে জানান, অভিযানে দেখা যায় টি আর ডিজনী নামের একটি জাহাজে প্রচুর পরিমাণে জাটকা রাখা হয়েছে। সরকারি নির্দেশনা অনুযায়ী নভেম্বর থেকে জুন পর্যন্ত জাটকা আহরণ, বিপণন, বাজারজাতকরণ সরকারি নির্দেশনা অনুযায়ী নিষিদ্ধ। এ সময় প্রায় ২ মেট্রিক টন জাটকা জব্দ করা হয় এবং মেহেদী হাসান সবুজ ও কামাল হোসেন নামে দুই ব্যক্তিকে ৫ হাজার টাকা করে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।