সব ধর্মের মানুষের প্রতি সহমর্মী হওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এক ভিডিও বার্তায় এই আহ্বান জানান পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) মীর সোহেল রানা।
তিনি বলেন, প্রত্যেক মানুষের কাছে তার নিজের ধর্ম অত্যন্ত সম্মানের ও শ্রদ্ধার। প্রতিটি মানুষই তার নিজের ধর্মকে হূদয়ের মণিকোঠায় স্থান দেয়। আমাদের সবার উচিত খুব সচেতনভাবে মন্তব্য-বক্তব্য বা পোস্ট দেওয়া। যাতে অন্যের ধর্ম বিশ্বাসে আঘাত না লাগে, কিংবা অন্য ধর্ম অবমাননার শামিল না হয়।
সবাইকে সম্মানের আহ্বান জানিয়ে সোহেল রানা বলেন, আসুন আমরা সবাই সবাইকে সম্মান করি। সবাই সবাইকে সম্মান করলে, এর মাধ্যমে সমন্বিত সুন্দর একটি পরিবেশ পায়। এতে বাংলাদেশ আরো সুন্দর হয়ে ওঠে। এজন্য সবার সহযোগিতা কামনা করছি।