করোনার প্রাদুর্ভাবের পর নারীদের প্রতি সহিংসতা বেড়েছে : জাতিসংঘ

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের পর নারীর প্রতি সহিংসতা বেড়েছে। ‘নারীর বিরুদ্ধে সহিংসতা দূর’ দিবসে জাতিসংঘের নারী বিষয়ক নির্বাহী পরিচালক ফুমজিলে ম্লামবো এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, নারীর বিরুদ্ধে পুরুষের সহিংসতাও একটা মহামারী। তিনি বলেন, করোনা ভাইরাসের কারণে পরিবারের বিরুদ্ধে সহিংসতা বেড়েছে। ফুমজিলে ম্লামবো জানান, গত বছর ২৪৩ মিলিয়ন নারী ও মেয়ে যৌন কিংবা শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন। এই বছর আগের চেয়ে বেড়েছে। —আলজাজিরা