ফ্রান্সে কৃষ্ণাঙ্গ মারধরের অভিযোগ, ক্ষুব্ধ প্রতিক্রিয়া

ফ্রান্সে এক কৃষ্ণাঙ্গদের মারধরের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। এর ফলে স্বরাষ্ট্রমন্ত্রণালয় বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তাকে সাসপেন্ড করার নির্দেশ দিয়েছে। জানা গেছে, মাইকেল নামে এক সংগীত প্রযোজকের স্টুডিওতে প্রবেশ করেছিল পুলিশ। এরপর তাকে কোনো কারণ ছাড়াই মারধর করা হয়। তার রং নিয়ে গালাগালও করা হয় বলে স্থানীয় মিডিয়াকে জানিয়েছেন মাইকেল। স্টুডিওর সিসিটিভিতে দেখা গেছে, মাইকেল ছাড়াও তার সহকর্মীদেরও মারধর করে পুলিশ। এরপর তারা যাতে বাইরে বের হতে না পারে সেজন্য টিয়ার গ্যাসও নিক্ষেপ করা হয়। ভিডিও গণমাধ্যমে ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ হয়ে ওঠে সাধারণ মানুষ। এরপরই স্বরাষ্ট্রমন্ত্রণালয় কড়া ব্যবস্থা নেওয়ার কথা জানায়।—আলজাজিরা