ভাণ্ডারিয়া পৌরসভায় দুস্থ কল্যাণ সংস্থার উদ্যোগে কম্বল বিতরণ

ভাণ্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা

ভাণ্ডারিয়া পৌরসভায় শুক্রবার জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপির প্রতিষ্ঠিত বেসরকারি সামাজিক উন্নয়নমূলক দুস্থ কল্যাণ সংস্থার (ডিকেএস) উদ্যোগে প্রতি বছরের মতো এ বছরও দুস্থ অসহায় শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে স্থানীয় সড়ক ও জনপথ বিভাগ বাংলো প্রাঙ্গণে এ কম্বল বিতরণ করেন জাতীয় পার্টি-জেপির ভাণ্ডারিয়া উপজেলা যুগ্ম আহ্বায়ক এবং পৌর কাউন্সিলর মো. গোলাম সরওয়ার জোমাদ্দার। এ সময় বিতরণকাজে অংশ নেন পৌর কাউন্সিলর মো. মানিক হাওলাদার, সংস্থার পক্ষে আতিকুজ্জামান খোকন, প্রশাসনিক কর্মকর্তা কাজী আতাহার হোসেন, মো. কবির হাওলাদার প্রমুখ।