গ্রামীণ নারীরা ঝুঁকছে রাজহাঁস পালনে

ভৈরব (কিশোরগঞ্জ) সংবাদদাতা

ভৈরবে গ্রামীণ নারীদের মধ্যে রাজহাঁস পালনে আগ্রহ দিনদিন বাড়ছে। ফলে এক দিকে যেমন মাংসের অভাব দূর হচ্ছে। অন্য দিকে এ হাঁস বিক্রি করে স্বাবলম্বী হয়ে উঠছেন তারা। বর্তমানে ভৈরবের অন্তত ২০টি গ্রামে পাঁচ শতাধিক নারী হাঁস পালন করছেন। রাজহাঁস পালনকারী সনিয়া বেগম জানান, একটি রাজহাঁস বছরে দুই থেকে তিন বার ডিম দেয়। ডিম থেকে বাচ্চা ফোটার পর এক দিনের বাচ্চা ২৫০-৩০০ টাকায় বিক্রি করা যায়। এতে বছরে ৫-৬ হাজার টাকা আয় হয়। আর ছয় মাসের একটি হাঁস ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়।