নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা

রাজৈরে শুক্রবার পুকুর থেকে নিখোঁজ এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম আলী নুর শেখ (২০)। সে উপজেলার হরিদাসদী গ্রামের বাবলু শেখের ছেলে। রাজৈর পৌর এলাকার কাউন্সিলর শামীম মাতুব্বরের পুকুর থেকে বাক্প্রতিবন্ধী ঐ যুবকের ভাসমান লাশ উদ্ধার করা হয়। রাজৈর থানার ওসি শেখ সাদী জানান, যুবকটি বাক্প্রতিবন্ধী ছিল। লাশ উদ্ধার করে মাদারীপুর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে সে পানিতে পড়ে মারা গেছে।