আওয়ামী লীগ সমর্থিত প্যানেল সভাপতিসহ ১৩ পদে জয়ী

ঝিনাইদহে আইনজীবী সমিতির নির্বাচন

ভ্রাম্যমাণ প্রতিনিধি

ঝিনাইদহ আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগসমর্থিত প্যানেল জয়ী হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। গভীর রাতে নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আজিজুর রহমান ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে আওয়ামী লীগসমর্থিত প্যানেল সভাপতিসহ ১৩টি পদে জয়ী হয়েছে। আর বিএনপি সমর্থক প্যানেল সাধারণ সম্পাদকসহ ছয়টি পদে নির্বাচিত হয়েছে।

সভাপতি পদে অ্যাডভোকেট খান আখতারুজ্জামান ও সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মো. জাকারিয়া মিলন নির্বাচিত হয়েছেন। সহসভাপতি পদে আবদুুল খালেক, সহসাধারণ সম্পাদক পদে আব্বাস উদ্দিন, হিসাব নিরীক্ষক পদে আবদুল খালেক সাগর, সাহিত্য ও গ্রন্থাগার সম্পাদক পদে আবদুল আলিম নির্বাচিত হয়েছেন। নির্বাচনে ২৭৩ জন ভোটারের মধ্যে ২৭১ জন ভোট দেন।