বিচার চাইলেন তিন প্রতিবন্ধীর মা
কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার মেঘনা উপজেলার শিবনগর গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সালিশ বৈঠকে গোলাম মহিউদ্দিন নামে এক ওষুধ ব্যবসায়ীকে প্রকাশ্যে পিটিয়ে হত্যার ১৫ দিনেও আসামিদের কেউ গ্রেফতার হয়নি। মামলার প্রধান আসামি কেন্দ্রীয় মুজিবসেনা ঐক্যলীগের সাধারণ সম্পাদকসহ প্রভাবশালী আসামিরা গ্রেফতার এড়িয়ে উলটো ওই ব্যবসায়ীর পরিবারকে মামলা প্রত্যাহারের জন্য হুমকি দিয়ে আসছে।
বৃহস্পতিবার নিহতের স্ত্রী ও তিন প্রতিবন্ধীসহ চার সন্তানের মা মাফিয়া বেগম চোখের পানি ফেলে স্বামী হত্যার বিচার দাবি করে সাংবাদিকদের নিকট এমন অভিযোগ করেন। এ ব্যাপারে তিনি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে আবেদন দাখিল করেছেন বলেও জানান।
মেঘনা থানার ওসি মো. আবদুল মজিদ জানান, ঘটনার পর থেকে আসামিরা পলাতক রয়েছে। তাদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে।