নিউজিল্যান্ডের শ্বাসরুদ্ধকর জয়

টানা সাত হারের দুঃস্মৃতি তাড়া করে ফিরছিল নিউজিল্যান্ডকে। গতকাল সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ক্যারিবীয়দের বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচে ৫ উইকেটের জয় দিয়ে সে বৃত্ত থেকে বেরিয়ে এসেছে ব্ল্যাক ক্যাপসরা। বৃষ্টির সম্ভাবনা আর কন্ডিশনকে কাজে লাগাতে নিউজিল্যান্ড টসে জিতে ব্যাটিংয়ের আহ্বান জানায় উইন্ডিজকে। তিন দফা বৃষ্টিতে ম্যাচের দৈর্ঘ্য কমে নেমে আসে ১৬ ওভারে। আন্দ্রে ফ্লেচার আর কাইল জেমিসনের তোপে ৩ ওভারেই ৫৫ রান তুলে ফেলে সফরকারী দলটি। এরপরই লকি ফার্গুসনের ক্যারিয়ার-সেরা বোলিংয়ে মুহূর্তেই ক্যারিবীয়রা এক রানের ব্যবধানে পাঁচ উইকেট হারিয়ে বসে। এরপরও কাইরন পোলার্ডের অপরাজিত ৭৫ এ ভর করে ১৮০ রানের সংগ্রহ পায় উইন্ডিজ। ডাক ওয়ার্থ লুইস মেথডে স্বাগতিকদের টার্গেট দাঁড়ায় ১৬ ওভারে ১৭৬ রান। ১৫.২ ওভারে ৫ উইকেটে ১৭৯ রান তুলে ম্যাচ জিতে নেয় নিউজিল্যান্ড।