স্পোর্টস রিপোর্টার
নেপলসে থাকাকালে ক্রিশ্চিয়ানা সিনাগ্রা নামের এক নারীর সঙ্গে জড়িয়ে ছিলেন ম্যারাডোনা। সেখানেই জন্ম নেওয়া জুনিয়র ম্যারাডোনা দিয়েগো সিনাগ্রার জন্ম। যদিও এটি নিয়ে তিন দশক বিতর্ক ছিল। শেষ পর্যন্ত বাবা ম্যারাডোনা আদালতের নির্দেশে মেনে নেন পুত্র সিনাগ্রাকে। অসুস্থতায় বাবার মৃত্যুর সময় পুত্র সিনাগ্রা কাছে ছিলেন না। ইতালিতে হাসপাতালের বিছানায় টিভিতে দেখেছেন তার বাবা মারা গেছেন।