স্পোর্টস রিপোর্টার
কাতারে অনুশীলনরত বাংলাদেশ ফুটবল দল আজ দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলবে লুসাইল স্পোর্টস ক্লাবের বিপক্ষে। কাতারের সময় সাড়ে ৫টায় খেলা শুরু হবে। গত বুধবার বাংলাদেশ প্রথম প্রস্তুতি ম্যাচ খেলেছে কাতারের আর্মি ফুটবল দলের বিপক্ষে। বাংলাদেশ ২-৩ গোলে হেরেছে সেই ম্যাচ। র্যাংকিংয়ে বাংলাদেশ চার ধাপ ওপরে উঠেছে। ১৮৭ হতে এখন ১৮৪ নম্বরে রয়েছে।