স্পোর্টস রিপোর্টার
গতকাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে ৩৬তম জাতীয় জুনিয়র অ্যাথলেটিকস শুরু হয়েছে। আজ শেষ দিন। গতকাল সন্ধ্যা পর্যন্ত ১০টি ইভেন্ট শেষ হয়। নড়াইল জেলা তিনটি স্বর্ণ পেয়েছে। বাঁ পায়ের চেয়ে প্রায় ৮ ইঞ্চি ছোট ডান পা। মনের জোরে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন চিলমারী গ্রামের সেলিম রেজা সুস্থ-স্বাভাবিক ১০ জনের চেয়ে বেশি উচ্চতায় লাফিয়ে হয়েছেন অনূর্ধ্ব-১৯ পর্যায়ে দেশ সেরা হাইজাম্পার। জুনিয়র অ্যাথলেটিকসে ১.৮০ সেন্টিমিটার উচ্চতা লাফিয়ে সেলিম রেজা স্বর্ণপদক পান। খেলা উদ্বোধন করেন রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন।