মানিকগঞ্জ প্রতিনিধি
জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে চূড়ান্ত ভোটার তালিকা থেকে কর্তন করা হয়েছে মানিকগঞ্জ পৌরসভার এক কাউন্সিলর প্রার্থীর নাম। ভোটার তালিকা থেকে কর্তন করা ঐ ব্যক্তির নাম মো. কবির হোসেন। তিনি মানিকগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পৌলী এলাকার বাসিন্দা। তিনি গত পৌরসভা নির্বাচনে ৭ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচনে অংশ নিয়েছেন এবং গত জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন। এ ব্যাপারে জেলা নির্বাচন অফিসার এবং নির্বাচনের রিটার্নিং অফিসার শেখ মো. হাবিবুর রহমান বলেন, ২০১৯ সালে ভোটার তালিকা হালনাগাদের সময় তথ্য সংগ্রহ করেছেন বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকরা। প্রাথমিকভাবে জানা যায়, জসিম উদ্দিন নামে একজন শিক্ষক ভুলবশত মৃত ব্যক্তি আফছার উদ্দিনের আইডির পরিবর্তে মো. কবির হোসেনের আইডি নম্বর (৯৫৫৮১৮৯১৭২) কর্তন করেছেন। বিষয়টি অবগত হওয়ার পর কাজ শুরু করেছি। আশা করি, নির্দিষ্ট সময়ের মধ্যেই তথ্য শুদ্ধপূর্বক মো. কবির হোসেনের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা সম্ভব হবে এবং তিনি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন।’