ফেসবুক লাইভে জনতার মুখোমুখি হচ্ছেন ডিএনসিসি মেয়র

জনতার মুখোমুখি হচ্ছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম। আগামী মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত ১ ঘণ্টা ফেসবুক লাইভে থাকবেন তিনি। গতকাল ডিএনসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জনতার সঙ্গে মেয়রের প্রশ্নোত্তরের সংযোগ ঘটাতে সঞ্চালক হিসেবে থাকবেন চলচ্চিত্র অভিনেতা ফেরদৌস। নগরবাসী তাদের প্রশ্ন, মন্তব্য এবং মতামত লাইভ অনুষ্ঠানে যেমন দিতে পারবেন, তেমনই আগেও প্রশ্ন করে রাখতে পারবেন ডিএনসিসির অফিশিয়াল ফেসবুক পেজ facebook.com/dncc.gov.bd এবং মেয়রের অফিশিয়াল ফেসবুক পেজ facebook.com/atiqfordhaka এ কর্মসূচি সংক্রান্ত পোস্টে। কমেন্ট বক্সে # জনতার মুখোমুখি নগরসেবক লিখে প্রশ্ন, মন্তব্য এবং মতামত লিখতে হবে। ১ ঘণ্টার লাইভ অনুষ্ঠানটি তিন ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগে মেয়র আতিকুল ইসলাম ডিএনসিসিকে ঘিরে তার বিভিন্ন পরিকল্পনার কথা নগরবাসীকে জানাবেন। দ্বিতীয় ভাগে নগরবাসীর প্রশ্ন, মন্তব্য ও মতামতের উত্তর দেবেন এবং শেষ অংশে সাংবাদিকরা প্রশ্ন করার সুযোগ পাবেন।