সারা দেশের সকল উপজেলার ন্যায় মাদারীপুরের রাজৈর উপজেলার মা ও শিশুদের টিকাদানকারি, স্বাস্থ্য সেবাদানকারি স্বাস্থ্য সহকারী, সহস্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকরা টেকনিক্যাল পদমর্যাদা ও ১৩তম গ্রেড স্কেলে বেতন ভাতা প্রাপ্তির দাবীতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি অব্যাহতভাবে পালন করে যাচ্ছে।
গ্রেড বি বঞ্চিত স্নাতক এসব কর্মচারীরা রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থান নিয়ে তারা এ কর্মসূচীতে অংশগ্রহণ করেন। ফলে রাজৈরের এমআর ক্যাম্পেইনসহ টিকাদান ও চিকিৎসা সেবা ব্যাহত।
বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশনের রাজৈর উপজেলা শাখার সভাপতি বিজয় কৃষ্ণ ও সাধারণ সম্পাদক নাসরিন সুলতানা জানান, দাবী পূরণের গেজেট প্রকাশ না হওয়া পর্যন্ত আমাদের এ কর্মসূচী অব্যাহত থাকবে।
ইত্তেফাক/এমএএম