কবির চোখে কৃষ্ণচূড়া ফুলকে কেমন মনে হয়?

মো. সুজাউদ দৌলা

সহকারী অধ্যাপক

রাজউক উত্তরা মডেল কলেজ,  ঢাকা

বাংলা প্রথমপত্র

 

মনোযোগ দিয়ে পড়াশোনা করো।  তোমাদের পরীক্ষা হবে, হয়তো কিছুদিন পেছানো হতে পারে।

১। কোন স্থানটি খ্রিস্টান, ইহুদি ও মুসলমানদের কাছে সমান গুরুত্বপূর্ণ?

ক) মক্কা                                                  খ) গাজা উপত্যকা

গ) মদিনা               ঘ) জেরুজালেম

২। ‘সাম্যবাদী’ কবিতায় কবি কাকে বাঁশির কিশোর বলে অভিহিত করেছেন?

ক) নিরো                                                খ) চার্বাক

গ) কৃষ্ণ                                                                           ঘ) শাক্যমুণি

৩। ‘সেই অস্ত্র’ কবিতায় সবচাইতে শক্তিশালী কোন অস্ত্রের কথা বলা হয়েছে?

ক) ভালোবাসা                                         খ) ক্ষমতা

গ) আগুন                                                ঘ) বোমা

৪। ‘সেই অস্ত্র’ কবিতায় বারবার বিধ্বস্ত হওয়া নগরী কোনটি?

ক) ট্রয় খ) ঢাকা    গ) মক্কা   ঘ) এথেন্স

৫। আঠারো বছর বয়সের তরুণেরা পদাঘাতে কি ভাঙতে চায়?

ক) রুদ্ধ দুয়ার                                          খ) শেকল বন্ধন

গ) সীমার বাঁধন           ঘ) পাথর বাধা

৬। ‘আঠারো বছর বয়স’ কবিতায় তরুণরা স্বাধীনভাবে চলার ইচ্ছা পোষণ করে-

i. ভীরুচিত্ত বলে    ii. স্বাধীনচেতা বলে

iii. সংশয়হীন বলে

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii           খ) i ও iii

গ) ii ও iii         ঘ) i, ii ও iii

৭। “আবার ফুটেছে দ্যাখো কৃষ্ণচূড়া থরে থরে শহরের পথে”-চরণটি আমাদের জাতীয় জীবনের কোন দিক তুলে ধরে?

ক) ভাষা আন্দোলন

খ) স্বাধীনতা আন্দোলন

গ) গণআন্দোলন

ঘ) স্বদেশী আন্দোলন

৮। কবির চোখে কৃষ্ণচূড়া ফুলকে কেমন মনে হয়?

ক) পতাকার লাল বৃত্ত                               

খ) শহিদের রক্ত চোখ

গ) যোদ্ধার হাতে রক্ত পতাকা                     

ঘ) শহিদের ঝলকিত রক্তের বুদ্বুদ

৯। ‘লোক লোকান্তর’ কবিতায় কবি কি ছিঁড়ে যাবার কথা বলেছেন?

ক) পানলতা        খ) সবুজ পা

গ) বাঁধুনি           ঘ) লোকালয়

১০। লোক হতে লোকান্তরে কবি কি শোনেন?

ক) আহত পাখির গান                                খ) আহত কবির গান

গ) ব্যথিত মানুষের গান                              ঘ) ব্যথিত শিল্পীর কথা

উত্তর:

১ ঘ ২.গ ৩.ক ৪.ক ৫.ঘ ৬.গ ৭.ক ৮.ঘ ৯.গ ১০ খ