নবম ও দশম শ্রেণির বাংলা দ্বিতীয়পত্র

এইচ.এম. ফেরদাউস হাসান, প্রভাষক বাংলা

মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ, মিরপুর, ঢাকা।

১. প্রাণিবাচক ও অপ্রাণিবাচক শব্দের বহুবচনে ব্যবহূত শব্দ কোনটি?

 ক. বৃন্দ       খ. আবলি    গ. গুচ্ছ   ঘ. সব

২. ‘এবার আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি’ উদাহরণটি কোন বর্তমান কালের?

ক. সাধারণ                    খ. ঘটমান

গ. পুরাঘটিত                  ঘ. নিত্যবৃত্ত

৩. ‘বেকসুর’ শব্দটিতে ‘বে’ কোন উপসর্গ?

ক. ফারসি              খ. বাংলা

গ. তত্সম              ঘ. আরবি

৪. ক্রিয়ার ভাব বা ধরন কত প্রকার?

ক. দুই                       খ. তিন

গ. চার                       ঘ. পাঁচ

৫. ‘অহর্নিশ’ শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?

ক. অহ + নিশ             খ. অহঃ + নিশ

গ. অহ + নিশা            ঘ. অহঃ + নিশা

৬. ‘পঞ্চায়েত’ কোন প্রকারের বিশেষ্য?

ক. ভাববাচক               খ. গুণবাচক

গ. সমষ্টিবাচক             ঘ. বস্তুবাচক

৭. ‘আদিত্য’ শব্দটির সমার্থক কোনটি?

ক. বিত্ত                      খ. ভানু

গ. নিশাকর                  ঘ. হিমাংশু

৮. ‘একবিংশ’- কোন ধরনের সংখ্যা?

ক. পূরণবাচক               খ. তারিখবাচক

গ. গণনাবাচক               ঘ. অঙ্কবাচক

৯. ‘মানব’ এর সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি?

ক. মন + নিশা              খ. মা + নব

গ. মান + ষ্ণ                 ঘ. মনু + ষ্ণ

১০. ‘হালে পানি পাওয়া’ বাগধারাটির অর্থ কী?

ক. ক্ষতি হওয়া               খ. বন্যা হওয়া

গ. মরে যাওয়া                ঘ. সুবিধা করা

১১. ‘দৃশ্’ ধাতুর বাংলা রূপ কোনটি?

ক. দে                            খ. দেন

গ. দেখ্                          ঘ. দেখা

১২. ‘গুণহীন চিরদিন থাকে পরাধীন’- নিচে দাগ দেওয়া পদটি কোন কারকের কোন বিভক্তি?

ক. অপাদানে শূন্য

খ. কর্মে ৭মী

গ. কর্তৃকারকে শূন্য

ঘ. অধিকরণে ৭মী

১৩. নিচের কোনটি অনুকার অব্যয়?

ক. মরি মরি            খ. গর গর

গ. ছি ছি                ঘ. হায় হায়

১৪. ‘স্বকীয়’ শব্দটির বিপরীত শব্দ কোনটি?

ক. হালকা              খ. পরকীয়

গ. নাটকীয়             ঘ. প্রবল

১৫. অজ্ঞাতমূল ধাতু কোনটি?

ক. মাগ্              খ. ফে

গ. হের্                ঘ. টান্

১৬. নিচের কোনটি নিত্য পুরুষবাচক শব্দ?

ক. ঢাকী                খ. শুক

গ. তাঐ                ঘ. মুখর

১৭. ‘বাঘে-মহিষে এক ঘাটে জল খায়’- এখানে ‘বাঘে-মহিষে’ কোন প্রকারের কর্তা?

ক. ব্যতিহার কর্তা      খ. মুখ্য কর্তা

গ. প্রযোজ্য কর্তা       ঘ. প্রযোজক কর্তা

১৮. ‘বিদ্বানকে সকলেই আদর করে’- এটি কোন বাচ্যের উদাহরণ?

ক. কর্মবাচ্যের           খ. ভাববাচ্যের

গ. কর্তৃবাচ্যের           ঘ. কর্মকর্তৃবাচ্যের

১৯. ‘তারকা’-এর পর কোনটি বসে বহুবচন হয়?

ক. রাশি                  খ. দাম

গ. রাজি                  ঘ. মালা

২০. তার বয়স হয়েছে, কিন্তু বুদ্ধি পাকেনি- উদাহরণটি কোন বাক্যের?

ক. সরল                  খ. জটিল

গ. মিশ্র                    ঘ. যৌগিক

উত্তর:

১ঘ, ২গ, ৩ক, ৪গ, ৫ঘ, ৬গ, ৭খ, ৮ক, ৯ঘ, ১০ঘ, ১১গ, ১২গ, ১৩খ, ১৪খ, ১৫গ, ১৬ক, ১৭ক, ১৮গ, ১৯গ, ২০ঘ