দেশের বিপিও/আউটসোর্সিং শিল্পের একক ও কেন্দ্রীয় বাণিজ্য সংস্থা বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো) প্রথমবারে মতো অনলাইন প্লাটফর্মে ‘Meet The Members 2020’ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানের মাধ্যমে সকল বাক্কো সদস্যরা একত্রিত হয়ে একে অপরের সাথে পরিচিত হন এবং মত বিনিময় করেন। বাক্কো কার্যনির্বাহী কমিটির সকল সদস্যবৃন্দ অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন এবং সদস্যদের জন্য বাক্কো’র নেওয়া বিভিন্ন কর্মসূচি ও পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন । বাক্কো’র সাধারণ সমপাদক তৌহিদ হোসেন নতুন সদস্যদের স্বাগত জানিয়ে অনুষ্ঠানের সূচনা করেন। তিনি একে একে বাক্কো’র পাঁচটি উপকমিটির দায়িত্বপ্রাপ্ত পরিচালকদের আহ্বান জানান কমিটির কার্যক্রমগুলো সবার সামনে তুলে ধরতে। উপকমিটির পরিচালকমণ্ডলীর মধ্যে ছিলেন সহ-সভাপতি তানভীর ইব্রাহীম, ডিরেক্টর আবু দাউদ খান এবং যুগ্ম সাধারণ সম্পাদক তানজিরুল বাসার । অনুষ্ঠানে বাক্কোর নতুন সদস্যদের স্বাগত জানানো হয় এবং নতুন সদস্যদের পরিচিতি, বাক্কোর বিভিন্ন পদক্ষেপ এবং বিগত ইভেন্টগুলো নিয়ে বিস্তারিত তথ্যচিত্র উপস্থাপন করা হয়। বাক্কোর মাধ্যমে সদস্যরা যে সকল আর্থিক সুযোগ সুবিধা পাবেন তা নিয়ে বিস্তারিত তথ্য জানান বাক্কোর অর্থসমপাদক আমিনুল হক। সেই সাথে তিনি উপস্থিত বাক্কো সদস্যদের উপকমিটিগুলোতে যুক্ত হয়ে বিভিন্ন কার্যক্রমে সম্পৃক্ত হতেও আহ্বান জানান। এরপর অনুষ্ঠানে উপস্থিত বাক্কো সদস্যবৃন্দ তাদের মতামত এবং প্রত্যাশা তুলে ধরেন। এরই পরিপ্রেক্ষিতে বাক্কো সভাপতি ওয়াহিদ শরীফ সবাইকে বাক্কোর সাথে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ জানান এবং তাদের উন্নয়নে ভবিষ্যতে আরও বিভিন্ন উদ্যোগ ও পরিকল্পনা গ্রহণ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।