ভ্রাম্যমাণ প্রতিনিধি
ঝিনাইদহসহ পশ্চিমের জেলাগুলোর হাটবাজার শীতকালীন সবজিতে ভরে উঠছে। পাইকারি হাটগুলোতে বেড়েছে সবজির আমদানি। দাম কমায় সস্তিতে রয়েছেন ক্রেতারা। গতকাল শনিবার ঝিনাইদহের শৈলকুপায় কাঁচাবাজারে আবদুুল হাকিম বলেন, এক সপ্তাহের ব্যবধানে সব সবজির দাম প্রায় অর্ধেকে নেমে এসেছে। এতে ক্রেতারা খুশি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যশোর আঞ্চলিক অফিসের অতিরিক্ত পরিচালক পার্থ প্রতীম সাহা জানান, আবহাওয়ার কারণে শীতকালীন সবজির উত্পাদন কম হচ্ছিল। ফলে দাম চড়া ছিল। আবহাওয়া অনুকূল হওয়ায় উত্পাদন বেড়েছে। দামও কমে গেছে। এবার চাষিরা সবজির ভালো দাম পেয়েছে।