খনন করা মাটি ইটভাটায় বিক্রির অভিযোগ

তারাগঞ্জ (রংপুর) সংবাদদাতা

তারাগঞ্জ উপজেলায় চিকলি নদী তীরের (বাঁধের) মাটি ও বালু কেটে ইটভাটায় বিক্রির অভিযোগ উঠেছে। পানি উন্নয়ন বোর্ড রংপুরের নির্বাহী প্রকৌশলী আহসান হাবীব বলেন, চিকলি নদীর খননকৃত মাটি ও বালু তীর সংরক্ষণের কাজ করার পর অবশিষ্ট মাটি ও বালু বিভিন্ন স্থানে স্তূপ করে রাখা হয়েছে। স্থানীয় প্রশাসন এ মাটিগুলো ইজারা দিবে। তারাগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমীন আক্তার জানান, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ হয়েছে। মাটি ও বালু কেটে নিয়ে যাওয়ার ব্যাপারে তিনি বলেন, মোবাইল কোর্ট করা হবে।